নেইমারকে নিয়ে বার্সা-ম্যানইউ অর্থের লড়াই

89792_s5নেইমারকে নিয়ে টানাটানি চূড়ান্ত পর্যায়ে। যে কোন মূল্যে দলে রাখতে চাইছে বার্সেলোনা। ব্রাজিলের এ স্ট্রাইকারকে দলে ভিড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দলবদলের গ্রীষ্মকালীন মওসুমে বাকি আছে আর মাত্র ৪ দিন। এরই মধ্যে নেইমারকে নিশ্চিত করতে চাইছে ম্যানইউ। বার্সেলোনার এ স্ট্রাইকারকে দলে ভিড়ানোর জন্য তারা ৯৫ মিলিয়ন পাউন্ড দিতেও রাজি বলে খবর বেরিয়েছে। নেইমারের বাইআউট ক্লজ ১৩০ মিলিয়ন পাউন্ড। এতে নেইমারকে নিতে হলে ম্যানইউকে মোট গুনতে হবে ২২৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু এতেও তারা পিছপা না বলে জানা গেছে। এতে বার্সেলোনা যে মহাচিন্তায় পড়েছে তা বোঝা যাচ্ছে তাদের আচরণে। তারাও নেইমারকে অর্থ দিয়ে বেঁধে রাখার পদ্ধতি অবলম্বন করছে। নেইমারের সঙ্গে তাদের ২০১৮ সাল পর্যন্তু চুক্তি আছে। চুক্তি অনুযায়ী প্রতি বছর ব্রাজিলের এ স্ট্রাইকার বেতন হিসেবে পান ৬.৪ মিলিয়ন পাউন্ড। কিন্তু নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ ও বেতন দুটোই বাড়াতে যাচ্ছে বার্সেলোনা। আগামী কয়েক দিনের মধ্যে তারা নেইমারের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াবে বলে জানা গেছে। এছাড়া তার বাইআউট ক্লজও বাড়াচ্ছে তারা। নতুন বাইআউট ক্লজ হতে যাচ্ছে ১৮২ মিলিয়ন পাউন্ড। এতে চুক্তির মেয়াদের মধ্যে কোন ক্লাব তাকে দলে ভিড়াতে চাইলে বার্সেলোনাকে এই পরিমাণ অর্থ দিয়ে তবেই নিতে হবে। গত মওসুমে ট্রেবল শিরোপজয়ী বার্সেলোনার হয়ে ৩৯ গোল করেন নেইমার। এছাড়া লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ১২২ গোলের অংশীদার তিনি। বার্সেলোনায় বাৎসরিক সবচেয়ে বেশি ১৪.৬ মিলিয়ন পাউন্ড বেতন পান মেসি। ৭.৩ মিলিয়ন পাউন্ড পান সুয়ারেজ। আর নেইমারের বেতন ৬.৪ মিলিয়ন পাউন্ড। কিন্তু সামনের চুক্তিকে নেইমারের বেতন প্রায় মেসির কাছাকাছি যাবে বলে জানা গেছে। আর এভাবেই তারা ব্রাজিলের এ স্ট্রাইকারকে ধরে রাখতে চাইছে।
বার্সেলোনায় বেতনে শীর্ষ চার
খেলোয়াড়    বাৎসরিক বেতন
লিওনেল মেসি    ১৪.৬ মিলিয়ন পাউন্ড
লুইস সুয়ারেজ    ৭.৩ মিলিয়ন পাউন্ড
নেইমার    ৬.৪ মিলিয়ন পাউন্ড
আন্দ্রেস ইনিয়েস্তা    ৫.৫ মিলিয়ন পাউন্ড

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ