এক গানের দর্শক ১১লাখ!

Dhrubo Guha (4)‘শুধু তোমর জন্য এখন/ কত স্বপ্ন দেখে মন’ এই এক গান দিয়েই যিনি দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের আলোচিত কন্ঠশিল্পী ধ্রুব গুহ। গত বছর ঈদুল আযহায় মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’। ঐ অ্যালবামেই গানটি টাইটেল ট্র্যাক হিেেসবে স্থান পায়। অ্যালবামটি প্রকাশ পাওয়ার পরপরই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলো অ্যালবামটির টাইটেল ট্র্যাক। যার ফলশ্রুতিতে ধ্রুব তার এই গানটির মিউজিক ভিডিও নির্মানের কথা ভাবেন। এরপর ভিডিওর কাজ শেষ করে এ বছরের শুরুর দিকে ভিডিওটি আপলোড করেন ইউটিউবে। শ্রোতাদের মনের আশা যেন পূর্ণ হয়। এরার গানটিকে শোনার পাশাপাশি দেখতেও পান শ্রোতারা। মাত্র আট মাসে গানটি প্রায় ১১ লাখ দর্শক দেখেছেন এবং এই সঙ্গীত শিল্পীকে শুভ কামনা জানিয়েছেন। গানটি নির্মান করেছে সিনেআর্ট প্রডাকশন। গানটিতে মডেল হয়েছেন সময়ের আলোচিত মডেল সিয়াম এবং শাহতাজ। প্রিন্স রুবেলের কথায় গানটির সুর এবং সঙ্গীতায়জন করেছেন তরিক আল ইসলাম।
এ প্রসঙ্গে ধ্রব গুহ বলেন- আমি সত্যিই অভিভুত। দর্শক যে আমাকে এত ভালোবাসা দিবেন আমি চিন্তাও করতে পারিনি। তবে আমি আমার সেরা গায়কি দেয়ার চেষ্টা করেছি এই গানে। গানটির কথা,সুর এবং সঙ্গীত অসাধারন ছিলো। আর মিউজিক ভিডিও নির্মানের ক্ষেত্রেও আমি ব্যতিক্রমী ভাবনা তুলে ধরেছি। এই কারনেই হয়তো দর্শক শ্রোতা গানটি পছন্দ করেছেন।

দেশের সঙ্গীতাঙ্গনে অনেকটা পথ পারি দিতে চান ধ্রুব। শ্রোতাদের দিতে চান ভালো ভালো গান। সম্প্রতি এ শিল্পীর ‘যে পাখি ঘর বোঝেনা’ শিরোনামে আরও একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ