ভারতের গুজরাট রাজ্যে প্যাটেল সম্প্রদায়ের আন্দোলন তৃতীয় দিনে রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে নিদারুণভাবে। চাকুরী ও শিক্ষা ক্ষেত্রে প্যাটেলদের জন্য আলাদা কোটার দাবিতে শুরু হওয়া এ আন্দোলনের নেতা হার্ডিক প্যাটেলকে পরশু কিছুক্ষণের জন্য গ্রেপ্তার করা হলে সহিংসতা ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে প্রচুর আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয় রাজ্যের বিভিন্ন স্থানে। পরশু পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে তীব্র সংঘর্ষ হয়েছে প্যাটেল সম্প্রদায়ের। গতকাল চারটি ঝুকিপূর্ন প্যাটেল অধ্যুষিত শহরে সেনা মোতায়েন করা হয়েছে। রাজ্যের মূল শহর আহমেদাবাদে চলছে হার্ডিক প্যাটেলের ঘোষিত বন্ধ। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে আহমেদাবাদের প্রত্যেকটি স্কুলই বন্ধ রয়েছে আজও। গত পরশুর সহিংসতায় পুলিশের গুলিতে ৮ জন নিহত হয়েছে। তবে গতকাল রাতে তেমন কিছু ঘটেনি। এছাড়া সহিংসতার আশঙ্কায় রাতে রাজ্য জুড়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন