হরিপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

dhorshonকামরুল হাসান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি – ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল মঙ্গলবার রাত্রে ইসাহাক আলী ওরফে বাবু (২০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ইসাহাক আলী ওরফে বাবু (২০) হরিপুর উপজেলার রণহাট্টা গ্রামের ইউনুস আলীর ছেলে। ভিকটিম (৪র্থ শ্রেণীর ছাত্রী) বাড়ি একই উপজেলার পাহাড়গাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা (৯) এবং বীড়গর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটে গত সোমবার দিবাগত রাত ৮টার দিকে চৌরঙ্গী বাজারের দক্ষিণ দিকে বাংলালিংক টাওয়ারের সামনে।সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মামলার এজাহার সূত্রে জানাযায়, গত সোমবার দিবাগত রাত ৮টার দিকে চৌরঙ্গী বাজার সংলগ্ন কোচিং সেন্টার থেকে জাহাঙ্গীর আলমের কন্যা (৪র্থ শ্রেণীর ছাত্রী) বাড়ি ফেরার পথে চৌরঙ্গী বাজারের দক্ষিণ দিকে বাংলালিংক টাওয়ারের সামনে রণহাট্টা গ্রামের ইউনুস আলীর ছেলে ইসাহাক আলী ওরফে বাবু তার পথ আটকিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী ভয়ে  চিৎকার দিলে বাবু দৌড়ে পালিয়ে যায়। বাড়ি গিয়ে ওই ছাত্রী তার বাবা-মাকে ঘটনার সম্পর্কে অবহিত করেন। ছাত্রীর পরিবারের লোকজন গতকাল মঙ্গলবার বিকালে বাবুকে আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে জমা দেয়। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল রহমান বিশ্বাস থানায় খবর দিলে পুলিশ ইসাহাক আলী ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে আসে। গতকার মঙ্গলবার রাত্রে ছাত্রীর বাবা জাহঙ্গীর আলম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ইসাহাক আলী ওরফে বাবুকে শিশু ও নারী নির্যাতন আইনের ৯/(৪)(খ) ধারায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার জেল হাজতে প্রেরণ করেন।হরিপুর থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান প্রধান বলেন, উপজেলার পাহাড়গাঁও গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির অভিযোগে প্রেক্ষিতে শিশু ও নারী নির্যাতন আইনের ৯/(৪)(খ) ধারায় মামলা রজু করে ইসাহাক আলী ওরফে বাবুকে নামে এক যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ