পাকুন্দিয়ার অপহৃত স্কুলছাত্র চট্টগ্রামে উদ্ধার

opohoroner por uddharসুবল চন্দ্র দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ), সম্পাদনায়- সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অপহৃত অষ্টম শ্রেণীর ছাত্র আপেলকে (১৪) ৮ দিনপর উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে পাকুন্দিয়া থানা পুলিশ চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে। পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম কোতোয়ালি থানার বটতলা রেল স্টেশনের পাশে আপেল অচেতন অবস্থায় পড়ে ছিল। তার পকেটে থাকা একটি আইডি কার্ডে তার বোনের মোবাইল নম্বর ছিল। জনৈক এক ব্যক্তি অপহৃতের বোনকে ঘটনাটি জানায়। তার বোন পাকুন্দিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল মাইক্রোবাসযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং চিকিৎসার জন্য সন্ধ্যায় পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট সকালে আপেল পৌরসদরে প্রাইভেট পড়তে আসার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা লাভলী আক্তার বাদী হয়ে আপেলের সহপাঠিদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পরে পুলিশ অপহরণের সঙ্গে জড়িত থাকা সন্দেহে বিদ্যালয়ের একই শ্রেণীর ছাত্র নাদিম, সম্রাট, নাসির ও কাকনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কাশিমপুর কারাগারে প্রেরণ করেন।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ