কুমিল্লায় ১৮০ কেজি গাঁজাসহ আটক ৩

Comilla-District-Mapকুমিল্লার আড়াইওড়া এলাকা থেকে ১৮০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইওড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ওই সময় মাছের ঝুড়ি নিয়ে ভারত থেকে আসা একটি পিকআপ ভ্যান তল্লাশি চালায় দলটি। সে সময় মাছের ঝুড়িভর্তি ১৮০ কেজি গাঁজার চালানসহ ৩ জনকে আটক করা হয়। পিকআপ ভ্যানটি ফেলে চালক পালিয়ে যায়। আটককৃতরা হলেন- বুড়িচং এর শংকুচাইল এলাকার আনোয়ার, রিপন ওরফে নিপু এবং ব্রাহ্মণপাড়া আনন্দপুর এলাকার শাহজাহান। আটককারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিেেছন কুমিল্লা মাদন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ