রাজশাহীতে চার সন্তানের জন্ম দিলেন প্রসূতি

ad25_4রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরপর চারটি সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। মঙ্গলবার জন্ম নেয়া চার সন্তানের মধ্যে তিনটি ছেলে এবং একটি মেয়ে শিশু। এর মধ্যে প্রথম ছেলে শিশুটি জন্মের পরপরই মারা ‍যায়। দুটি ছেলে শিশু ও একটি মেয়ে এখন বেঁচে আছে।

তবে পান্না সরকার ও তার তিন নবজাতক বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নবজাতকের মা পান্না সরকারের গ্রামের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের হাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দিনমজুর জুমারত আলীর স্ত্রী।

হাসপাতালে জুমারত আলী জানান, সোমবার সকালে তার স্ত্রী পান্না সরকারের প্রসব ব্যথা হয়। এ সময় তাকে রামেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় পান্না সরকারের একে একে চারটি সন্তানের জন্ম হয়।

এক সঙ্গে চার সন্তান প্রসবের অনুভূতি জানতে চাইলে পান্না সরকার জানান, তিনি খুবই আনন্দিত। কারণ একসঙ্গে এতোগুলো বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টি সত্যিই সৌভাগ্যের বলে মনে করেন তিনি। তবে এ সময় একটি সন্তানের মৃত্যু হওয়ায় গভীর দুঃখ প্রকাশও করেন এই প্রসূতি।

এদিকে, রামেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক রফিকুল আহসান বলেন, এক সঙ্গে চারটি সন্তান জন্ম নেওয়ার ঘটনা সচারচর ঘটে না। পান্না সরকারের গর্ভে জন্ম নেওয়া চারটি শিশুর মধ্যে একটি শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। তবে অন্য তিনটি শিশু সুস্থ আছে।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ