ভিডিও কলে সতর্ক থাকুন!

videocall_swadeshnews24ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতে বলতে অনেকেই বিরক্ত। অডিও ফোনে যেনো মন ভরে না। বিশেষ করে তরুণ-তরুণীরা কথা বলার সময় অপর প্রান্তে থাকা মানুষটিকে অনুভব করতে চান। মানুষটি কি করছে, কি পরে আছে? কি খাচ্ছে? সবই এপ্রান্তে বসে দেখা যাবে। এই প্রযুক্তির নাম ভিডিও কলিং। কিন্তু এই ভিডিও কলিংয়ের ফাঁদে পরে ফাঁস হয়ে যাচ্ছে প্রেমযুগলের অন্তরঙ্গ মুহূর্ত। এটি একধরণের সাইবার ক্রাইম। আর এই অপরাধের পেছনে রয়েছে ‘ওয়েব ক্যাম হ্যাকিং’ গ্রুপ। স্কাইপি, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই ধরনের অপরাধের মাত্রা সর্বাধিক। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে তা ইন্টারনেটে আপলোড করে দেয় এই হ্যাকিং গ্রুপ। যা সরাসরি ভাবে অথবা পরোক্ষভাবে ‘পর্ন’ এর মত ব্যবহার হয়ে থাকে। তবে এমনও দেখা গেছে প্রেম যুগলের সম্পর্ক বিচ্ছেদের পর রাগ-ক্ষোভ থেকেই নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস করে দেন তারা। এমন হবার ফলে ব্যক্তিগত মুহূর্ত হঠাৎই বেয়াব্রু হয়ে যায়। সম্মানহানির আশংকায় অনেক তরুণ-তরুণীই এই ধরনের ঘটনার পর আত্মহত্যার মত কঠিন পদক্ষেপ নিয়েছেন। এবার থেকে তাই সাবধান থাকুন। ওয়েব ক্যামে ভিডিও কলের সময় সতর্ক থাকুন নিজে। কি কথা বলবেন, কি করবেন আর কি করবেন না সে বিষয়ে ভাবনা চিন্তা করুন।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ