সুবল চন্দ্র দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ) ঃ পাকুন্দিয়ায় ধর্ষিতা গার্মেন্টস কর্মীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার চরটেকী গ্রামের বন্দেরবাড়ির মেয়ে (১৯) গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় অটো¯প্রীডে ফিনিশিং অপারেটর হিসেবে চাকরি করত। গার্মেন্টস কর্মী বাড়িতে আসা-যাওয়ার সুবাদে একই উপজেলার আঙ্গিয়াদি গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র ছামাদের সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের দুজনের মাঝে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। ছামাদ বিয়ের প্রলোভন দিয়ে গার্মেন্টস কর্মীকে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করে আসছিল। গত ১৩ আগস্ট রাতে গার্মেন্টস শ্রমিককে আঙ্গিয়াদী টানপাড়া এলাকার মৃত আবদুল কাদিরের ঘরে নিয়ে ছামাদ ও তার তিনবন্ধু তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ধর্ষক ছামাদকে গ্রেফতার করে কোর্টে চালান দেয়। এ ঘটনার জের ধরে রোববার সকালে ধর্ষিতা গার্মেন্টস কর্মীর চাচাত ভাই এমাদ মিয়াসহ কয়েকজন ধর্ষিতার বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাংচুর ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন