আইজিপির আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ৪

ATTOK14347_2পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীতে চারজনকে আটক করেছে।

আটকরা হলেন- ইব্রাহিম খলিল ওরফে ফয়সাল, আবদুল জলিল সিকদার, রফিকুল ইসলাম ও জাহিদ হাসান। এদের মধ্যে ইব্রাহিম দলনেতা, বাকিরা তার সহযোগী।

রোববার বিকালে মুগদাপাড়া থেকে এদেরকে আটক করা হয় বলে সোমবার এক ব্রিফিংয়ে জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

শেখ নাজমুল বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানিয়েছে, সে নিজেকে পুলিশের মহাপরিদর্শকের চাচাত ভাই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিবের ঘনিষ্টজন হিসাবে পরিচয় দিত। এছাড়াও কখনো সাংবাদিক, কখনো ছাত্রলীগনেতা পরিচয়ে পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথাও সে স্বীকার করেছে।’

প্রতারণার কাজে চক্রটি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে মিল রেখে মোবাইল ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে চাকরির তদবির করত, বলে জানান পুলিশের উপ-কমিশনার। এছাড়া প্রতারক চক্রটির সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ