সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ১৮ বছর পর সাতজনের যাবজ্জীবন

image_230947.rep-10মামলার ১৮ বছর পর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। এদের মধ্যে চারজন কারাগারে, বাকিরা পলাতক রয়েছে।

সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দিয়েছেন।

দন্ডিতরা হলো, আব্দুল মালেক, বদর রহমান, দেলোয়ার হোসেন, মোক্তার হোসেন, কামাল উদ্দিন, রিয়াজুর রহমান ও শামসুদ্দিন। মামলায় আক্তার হোসেন নামে আরও একজন আসামি থাকলেও বিচার শুরুর পর তিনি মারা যান।
এদের মধ্যে বদর রহমান, দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন ও রিয়াজুর রহমান কারাগারে আছেন। বাকিরা পলাতক।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেসমিন আক্তার বলেন, আসামিদের বিরুদ্ধে ১৯৯৫ সালের বিশেষ বিধান আইনের ৬(৩) ধারায় রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত সবাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

তবে ঘটনার শিকার তরুণীকে সাক্ষ্যগ্রহণের জন্য রাষ্ট্রপক্ষ আদালতে হাজির করতে পারেনি বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

অভিযোপত্রে উল্লিখিত ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে ট্রাইব্যুনাল রায় দেন।

ট্রাইব্যুনাল সূত্রে আরো জানা যায়, গণধর্ষণের শিকার তরুণীর পরিবার চট্রগ্রাম নগরীর চকবাজার মুন্সি পুকুর পাড় এলাকায় বসবাস করতেন। ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর ওই তরুণী তার মা ও ছোট বোনকে নিয়ে বাসে করে নগরী থেকে সাতকানিয়ায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বাসটি চন্দনাইশ উপজেলার আরাকান সড়কের দেওয়ানহাট এলাকায় যাবার পর চালকের সহকারী রিয়াজুর রহমান যাত্রীদের জানায়, বাসটি সাতকানিয়ায় যাবেনা। এসময় যাত্রীদের নেমে যাবার জন্য বলা হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তরুণী তার মা ও বোনকে নিয়ে দেওয়ানহাট এলাকায় আরেকটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় বাসচালকের সহকারী রিয়াজুর রহমান কয়েকজন বন্ধুসহ এসে তাদের বাসে তুলে দেয়ার কথা বলে সামনের দিকে নিয়ে যায়। এসময় তারা তিনজনকে দেওয়ানহাটের অদূরে খাগরিয়ার ফসলের ক্ষেতে নিয়ে যায়। মা ও ছোট বোনকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাদের সামনেই রিয়াজুরসহ মোট আটজন মিলে ভোর পর্যন্ত তরুণীতে একে একে ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনায় ২৪ ডিসেম্বর ওই তরুণী বাদি হয়ে চন্দনাইশ থানায় অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ১৯৯৮ সালের ১৬ জুন আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৮ অক্টোবর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ