কক্সবাজার প্রতিনিধি :
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক কক্সবাজার মহেশখালী উপজেলার আব্দুর রশিদ মিয়াকে (৮৬) স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়েছেন তিনি।
সুত্রে জানা যায়,২৩ আগষ্ট রবিবার কক্সবাজারের মহেশখালীর ছয় আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে মামলার আসামি আব্দুর রশিদ মিয়াকে (৮৬) স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম এ আদেশ দেন। মামলার বাকি আসামিরা হলেন মজিবুর রহমান, নুরুল ইসলাম, ওসমান গনি, জিন্নাত আলী ও বাদশা মিয়া।
রশিদের জামিন প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত বলেন, ‘স্বাস্থ্যগত কারণে আসামি আব্দুর রশিদ মিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। ৫০ হাজার টাকা মুচলেকায় ঢাকায় তার এক আত্মীয়ের বাসায় থাকার শর্তে জামিন দেন ট্রাইব্যুনাল।’
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন