গাইবান্ধায় ডাকাতের গুলিতে আহত ইমামের মৃত্যু

 

Gaibandhaআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ডাকাতের গুলিতে আহত মোহাম্মদ ফরহাদ আলী মুন্সি (৪০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে ডাকাতের গুলিতে আহত হন তিনি। পরে ফুলছড়ি উপজেলার আনন্দবাড়ি চরের বাঙ্গালপাড়া গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান তিনি। নিহত ফরহাদ আলী মুন্সি আনন্দবাড়ি চরের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ফইম উদ্দিনের ছেলে। তিনি আনন্দবাড়ি চরের বাঙ্গালপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম ছিলেন। এরেণ্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা জানান, শুক্রবার রাতে ফরহাদ আলী মুন্সির বাড়িতে তার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় ফরহাদ আলী মুন্সি গুলিবিদ্ধ হন ও মামুন নামে একজন গুরুতর আহত হন। পরে ফরহাদ আলী মুন্সী নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামুনকে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিয়ার রহমান জানান, ফরহাদ মুন্সির মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহত ফরহাদ মুন্সির পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ