গাইবান্ধায় ৫ দিনের অবিরাম বর্ষণে পানিবন্দি লাখো মানুষ

 

PHOTO-2-22-08-2015আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে গত ৫ দিনের অবিরাম বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। এছাড়া কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় থেকে শনিবার পর্যন্ত টানা বর্ষণে উপজেলার সদর (দহবন্দ) বামনডাঙ্গা, সোনারায়, তারাপুর, বেলকা, সর্বানন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা, ছাপড়হাটী, শান্তিরাম, হরিপুর কঞ্চিবাড়ি, শ্রীপুর, চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নের অধিকাংশ মৌজায় পানিবন্দি হয়ে পড়েছেন। লাখ লাখ মানুষ। এসব এলাকায় ডুবে গেছে রোপা আমন ক্ষেত, বীজতলা, শাক-সবজিসহ তরকারি জাতীয় সকল ক্ষেত। পুকুর ডুবে যাওয়ায় মাছ চাষিরাও ক্ষত্রিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি এলাকা গুলোতে পানীয় ও জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় গৃহপালিত পশুর খাদ্য বিনষ্ট হয়েছে। এছাড়া নদ-নদী গুলোতে বিপদ সীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে কয়েকটি স্থানে ব্যাপক নদী ভাঙ্গন। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধসহ তিস্তা বাজার ও বিভিন্ন স্থাপনা। এছাড়া হাজার হাজার হেক্টর জমির সদ্য রোপনকৃত আমন ক্ষেত, বীজতলা, সবজিক্ষেত, পানের বরজ পানির নিচে তলিয়ে গেছে। তিস্তা নদীর পানি বিপদ সীমার ৫ সে. মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজার তলিয়ে গেছে। এতে শতাধিক মৎস্য খামার ও পুকুরের কোটি টাকার মাছ পানির তোড়ে ভেসে গেছে। নদী ভাঙ্গনে রামডাকুয়া, হাজারীর হাট, লালচামার বাজার, পাড়াসাদুয়া, কানিচরিতাবাড়ি, চরচরিতাবাড়ি, ছয়ঘড়িয়া, বোচাগাড়িসহ ২০টি স্থান হুমকির মুখে পড়েছে। ওই সব এলাকার শতাধিক পরিবারের বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরন্নবী সরকার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এদিকে পানিবন্দি মানুষেরা আশ্রয় খুঁজে না পাওয়ায় গবাদি পশু, হাঁস-মুরগীসহ বেড়িবাঁধ ও উ”ু স্থানে গাদাগাদি করে অবস্থান করছেন। পানিবন্দি মানুষজনের মাঝে দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র, খাদ্য সামগ্রীসহ বিশুদ্ধ পানীয়-জলের তীব্র সংকট। উপজেলা প্রশাসন দুর্গত বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রীর আবেদন করেছেন বলে জানা জানিয়েছেন। ছবি সংযুক্ত

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ