প্রধান মন্ত্রীর অর্থ উপদেষ্টার বেনাপোল বন্দর পরিদর্শন

 

IMG_20150823_133503বেনাপোল প্রতিনিধি (যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্যকে আরো গতিশীল ও রাজস্ব আয় বাড়াতে প্রধান মন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও সংশিষ্টদের সাথে গরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

রোববার(২৩ আগস্ট) দুপুর ১২ টা থেকে দেড় টা পর্যন্ত বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামে কাস্টমস,বন্দর,পুলিশ ও বিজিবি কর্মকর্তাদের সাথে এই বৈঠক শেষে পরবর্তীতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করা হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বৈঠকে বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্যি গতিশিল ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের বিভিণœ সমস্যা মাননীয় প্রধান মন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান স্যারের কাছে তুলে ধরা হয়েছে। তিনি গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখবেন বলে সংশিষ্ট সবাইকে আশ্বস্ত করেছেন।

এর আগে সকাল ১১ টায় তিনি বেনাপোল কাস্টমসে এসে পৌছালে, কাস্টমস,বন্দর কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লাহ খান,বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেন, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, বিজিবির উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন।

বৈঠক শেষে দুপুর দেড় টায় তিনি বেনাপোল বন্দর, চেকপোস্ট, বাইপাস সড়ক ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনও কাস্টমস অফিস পরির্দশন করেন। এসময় ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীর সাথে কথা বলে কোন অসুবিধা হচ্ছে কিনা তিনি খোঁজ -খবর নেন। #
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা,২৩ আগস্ট ২০১৫
প্রতিবেদক:

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ