পোল্যান্ডে ইআরসি প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশ

european-rover-challenge_Bangladeshদ্বিতীয়বারের মতো পোল্যান্ডে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ (ইআরসি)’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘আইইউটি মার্স রোভার’ দল। এটি চলতি বছরের রোভার চ্যালেঞ্জগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। এ প্রতিযোগিতায় আইইউটি ছাড়াও বাংলাদেশ থেকে আরও দুটি দল অংশ নিচ্ছে। আর সারাবিশ্ব থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৪টি দল। আইইউউট দলের সদস্যরা হলেন আরাফ ফারায়েজ, টি এম মনিরুজ্জামান, মাহমুদুল আলম, জায়েদ আহমেদ, আবু শাইদ, ফাহরিয়াল আলম, মো. ইনতিসার নূর, মির্জা মুনতাসির, নাজমুস সাকিব, রায়হানুল ইসলাম, মিনহাজ-উস-সালেকীন, মো. উসামা ইসলাম ও আসিফ ইকবাল। আইইউটি দলের তৈরি করা রোবটটি মঙ্গল গ্রহের বৈরী পরিবেশে দারুণভাবে চলতে সক্ষম এবং সহজেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। প্রসঙ্গত, মহাশূন্যের কাজে অংশ নিতে নভোচারীদের সঙ্গী হয় মার্স রোবট। রোবটটির নকশার জন্য মহাকাশ বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে ‘রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রধান চ্যালেঞ্জ থাকে রোভার তৈরি এবং মূল প্রতিযোগিতার স্থানে কৃত্রিমভাবে তৈরি মঙ্গলের পরিবেশে রোবটটি পরিচালনা করা।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ