ডেঙ্গু রোগে হতে হবে সচেতন, জেনে রাখুন ডাক্তারের পরামর্শ

mosquito03অনেক সময় সাধারণ জ্বর থেকে ডেঙ্গু জ্বরকে আলাদা করা যায় না। কিন্তু এই ডেঙ্গুর মৌসুমে জ্বর হলেই রোগীর প্রতি বাড়তি নজর দিতে হবে। ডেঙ্গুকে অন্য জ্বর থেকে আলাদা করার জন্য এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া জরুরি। প্রিয়.কমের সাথে ডেঙ্গু বিষয়ে কথা বলেছেন গাজী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ।

প্রথমেই যা করতে হবে:

ডাঃ মাসুম বিল্লাহ প্রিয়.কমকে বলেন, “ডেঙ্গু বিষয়ে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। প্রথমত, চেষ্টা করতে হবে যেন এই রোগ কারো না হয়। সে লক্ষ্যে মশার প্রকোপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। বাড়ির চারপাশ পরস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশা জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই বাড়ির ভিতরের এবং বাইরের সকল জমে থাকা পানির উৎস নির্মূল করতে হবে। এছাড়া ঘর মশামুক্ত রাখার জন্য ঔষধ ব্যবহার করতে হবে।”

ডেঙ্গু রোগের লক্ষণ:

ডেঙ্গু জ্বরের লক্ষণ সম্পর্কে ডাঃ মাসুম বিল্লাহ বলেন, “ডেঙ্গু যদি হয়েই বসে, তখন প্রথমেই রোগের লক্ষণ যাছাই করতে হবে। এরপর ব্যবস্থা নিতে হবে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে-

  • – রোগীর হঠাৎ খুব বেশি জ্বর হতে পারে। প্রথম দিন থেকেই ১০২/১০৩ ডিগ্রি জ্বর হতে পারে।
  • – প্রচণ্ড মাথা ব্যাথা থাকবে।
  • – শরীরের অবসন্ন ভাব প্রবল হবে।
  • – গলায় ও পেটে ব্যথা হতে পারে।
  • – চোখের পিছনের দিকে ব্যথা হবে
  • – শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভূত হবে।
  • – বারবার বমি হবে।
  • – দুই থেকে তিনদিন পর শরীরে র্যাঅশ দেখা দিতে পারে।
  • – দাঁতের গোঁড়া দিয়ে রক্ত পড়তে পাড়ে।
  • – পায়খানার রং পরিবর্তন হতে পারে।
  • – অত্যাধিক তাপমাত্রার কারণে দেহে পানিশূন্যতা দেখা দিবে।
  • – দেহের মধ্যে রক্তক্ষরণ হতে পারে।
  • – রক্তক্ষরণ বাড়তে থাকলে রোগীর অবস্থার অবনতি হতে পারে।
  • তবে সবার মধ্যে সব লক্ষণ একসাথে দেখা নাও দিতে পারে।

যা করনীয়:

ডাঃ মাসুম বিল্লাহ ডেঙ্গু রোগে করনীয় সম্পর্কে বলেন, “ডেঙ্গু রোগে রোগীর প্রতি বাড়তি যত্ন নিতে হবে। তবে এ রোগে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ ডেঙ্গু রোগ অনেক সময় কোন ঔষধ ছাড়াও সেরে যায়। আবার কোন ক্ষেত্রে রোগীর অবস্থা ক্রমশ খারাপ হয়। এ রোগে রোগীকে প্রচুর তরল জাতীয় খাবার দিতে হবে। যেমনঃ স্যালাইন, শরবত, ডাবের পানি ইত্যাদি। জ্বর বেশি থাকলে প্যারাসিটামল জাতীয় ঔষধ দেওয়া যেতে পারে। ৪-৫ দিনের বেশি পার হওয়ার পরও অবস্থার উন্নতি না হলে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে।”

পরামর্শ দিয়েছেন-
ডাঃ মাসুম বিল্লাহ (ইন্টার্ন করছেন)
খুলনা মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল
এবং
মেডিকেল অফিসার,
গাজি মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল, সোনাডাঙা, খুলনা।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ