কমলাপুরে ৫ কেজি সোনা ও ১৫শ ইয়াবাসহ আটক ৩

Kamlapur+Stationরাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশনে পাঁচ কেজি সোনা ও ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে তাদের আটক করা হয়। উদ্ধার করা ৩২টি সোনার বারের আনুমানিক দাম দুই কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন রাহুল (২৮), লোটন (২১) ও ইউসুফ। এর মধ্যে ইউসুফের কাছ থেকে ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তাঁরা তিনজন একসঙ্গে ছিলেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদের জানান, সকাল আটটার দিকে চট্টগ্রামের তূর্ণা নিশীথা ট্রেনে করে তিনজন ঢাকায় আসেন। রাহুল ও লোটন প্যান্টে বিশেষ কৌশলে সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা চট্টগ্রাম থেকে সোনাগুলো পাচার করে ঢাকায় নিয়ে এসেছেন। কমলাপুর স্টেশনে তাঁরা আরেকটি দলের কাছে চালান তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

ওসি আব্দুল মজিদ বলেন, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগেও কমলাপুর রেল স্টেশন থেকে কয়েকবার সোনা উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ