গাইবান্ধায় ২ হাজার ৮’শ ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্থানীয় দুই সাংবাদিককে আটক করেছে র‌্যাব

 

Gaibandha RABআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধায় ২ হাজার ৮শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্থানীয় পত্রিকার দুই সাংবাদিকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১৩। আজ সকালে গাইবান্ধা র‌্যাব ক্যাম্প-১৩ এর সহকারি পরিচালক আশরাফ হোসেন এ বিষয়ে মিডিয়া ব্রিফিং করে সাংবাদিকদের সহযোগিতা কমনা করেন। গতকাল রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার মধ্যধানগড়ার বিসিক এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মধ্যধানগড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র আল আলিম (৩৮), থানা পাড়ার মৃত আব্দুল আজিজের পুত্র এবং একটি পাক্ষিক পত্রিকার কতিথ সাংবাদিক গোলাম রব্বানী মুসা (৪৩) ও কলেজপাড়ার মৃত রাজেন্দ্র নারায়ন বর্মনের পুত্র এবং গাইবান্ধা থেকে প্রকাশিত সাপ্তাহিত চলমান জবাব এর ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক বগুড়ার জেলা প্রতিনিধি রজত কান্তি বর্মন (৪৫) কে ১৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮৮০ পিস ইয়াবা, একটি মটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ অর্থসহ হাতে-নাতে গ্রেপ্তার হয়। আটক দুই সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে বিভিন্নস্থান থেকে বিভিন্ন ধরণের মাদক ক্রয়-বিক্রয় নিজেদের পত্রিকায় মিথ্যে রিপোর্ট লিখে হুমকী ও ভয়ভীতি দেখিয়ে নানা কায়দায় লোকজনের কাছে চাঁদাবাজীও করতো বলে অভিযোগ রয়েছে।

 

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।