গাইবান্ধায় জেএমবি সদস্য হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

 

Swadeshnews24.comআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ফজলে রাব্বী (৩২) হত্যা মামলার আসামী রাজু আহমেদ (২৮) ও হাফিজার রহমানকে (৩৫) পুলিশ গ্রেফাতার করেছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এজাহারভূক্ত আসামী রাজু ও হাফিজারকে উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক রাজু উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে ও হাফিজার একই গ্রামের তোজাম্মেল হকের ছেলে। সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফজলে রাব্বি জেএমবির একজন সক্রিয় সদস্য ছিলেন। উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে স্থানীয় ওপদা বাঁধের ওপর দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা সাদ্দাকাস মিয়া বাদি হয়ে এজাহার ৫ জন নামীয়সহ অজ্ঞাত আরো ৫-৭ জনকে আসামি করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার