ব্লগার নিলয়ের স্ত্রীকে নিয়ে যা বললেন তার স্বজনরা

maternal aunty of blogger niloyব্লগার নিলয় নীল-এর (নীলাদ্রী চট্টোপাধ্যায়) গ্রামের বাড়িতে তার স্ত্রী আশা মনিকে নিয়ে চলছে বিতর্ক। নিলয়ের আত্মীয় স্বজনরা তার স্ত্রী আশা মনিকে নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। এমন কি তারা আশা মনির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

শনিবার সকলের নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুরের টোনা ইউনিয়নের চলিশা গ্রামে ভিড় করেছেন এলাকাবাসীরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের লোকজনের কাছে নিলয় ছিল হারাধনের একটি মানিকের মতো। মেধাবী শান্ত স্বভাবের এ ছেলেটি এলাকার মানুষের কাছেও ছিল প্রিয়।

নিলয়ের একমাত্র বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা Radioswadesh-কে বলেন, ‘আমরা দুই ভাই বোন একে অপরের বন্ধু ছিলাম, আমার ভাই কখনও বলেনি সে বিয়ে করেছে। স্ত্রী হিসেবে যাকে আপনারা গণমাধ্যমে দেখেছেন তার বয়স আমার ভাইয়ের থেকে অনেক বেশি। কী করে আমার ২৭ বছর বয়সী ভাইয়ের স্ত্রী হলো।’

নিলয়ের মাসি সাথী চক্রবর্তী Radioswadesh-কে বলেন, ‘আমরা বিশ্বাস করি না নিলয় বিবাহিত ছিল। সে যদি বিবাহিত স্ত্রী হতো তার গায়ে কোনো আঁচড় লাগলো না। একটু রক্তের দাগ লাগলো না! এটা কি করে হয়? পুলিশ যখন ওর লাশ ওই বাড়ি থেকে নিয়ে যায় তখনও তো ওই মহিলা কাছে যায়নি।’

তিনি আরো বলেন, ‘এ খুনের সাথে ওই মহিলা জড়িত থাকতে পারে। নিলয়ের হত্যার আগে পরে আমাদের ফোনও তো দিতে পারতো।’

নিলয়ের ছোট কাকি শ্যামা দত্ত Radioswadesh-কে বলেন, ‘আমাদের ছেলে ষড়যন্ত্রের শিকার। পরিকল্পিতভাবেই আমাদের ছেলেকে হত্যা করা হয়েছে। যে পুলিশ নিরাপত্তা দিতে পারেনি, আমাদের ছেলের অভিযোগও নেয়নি, তাদের বলেন, ওই মহিলাকে (আশা মনি) গ্রেপ্তার করতে। পরিবারের একমাত্র ছেলেকে আমরা তো আর ফিরে পাবো না। সরকারের কাছে দাবি ন্যায় বিচারটুকু যেন আমরা পাই।’

এ রির্পোট লেখা পর্যন্ত কখন কোথায় কীভাবে সৎকার করা হবে এ বিষয়ে নিশ্চিত করে তারা কিছু বলতে পারেননি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরদেহ পৌঁছানোর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

 

আরো দেখুন

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।