নড়াইলে যুব প্রজন্মের স্বভাব কবির আবির্ভাব

 

Swadeshnews24.comমোঃ হিমেল মোল্যা, নড়াইল প্রতিনিধি ঃ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, চারণকবি বিজয় সরকার, নড়াইল এক্সপ্রেস মাশরাফি নড়াইলের মাটিকে করেছে ধন্য। তাদেরই পদচারণা ও স্বীয় কর্মকান্ডের ফলশ্রুতিতে নড়াইল জেলার পূর্ণ মানচিত্রই বদলে গিয়েছে। সেই সাথে নড়াইল জেলা পরিচিতি পেয়েছে বিশ্বের দরবারে। উপরোক্ত মহৎপ্রাণ ব্যক্তিবর্গের আবির্ভাবের ফলেই নড়াইলের পূণ্যভূমি আজ সকলের নিকট পরিচিত।

নড়াইলকে বিশ্বের বুকে আরো একধাপ এগিয়ে নিতে নতুন প্রজন্মসহ যুব প্রজন্মও ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে। তেমনই এক যুবকের সন্ধান মিলেছে নড়াইল সদরের ভওয়াখালী গ্রামে। আলোচিত ৩৩ বছর বয়সী এ যুবকের নাম মোঃ তরিকুল ইসলাম বিশ্বাস। সে ভওয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আঃ জলিলের পুত্র।

তরিকুলও বাবার মতো পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অর্থাভাবে মাধ্যমিক স্কুলের গন্ডি পেরিয়ে উঠতে পারেনি সে। কিন্তু তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যাবসায় তাঁকে নিয়মিতভাবে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করে তোলে। কাজের অবসর পেলেই ছুটে যান নড়াইল জেলা পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন লাইব্রেরিতে। আত্মস্থ করেন দেশে ও বিদেশের খ্যাতনামা লেখক ও কবিদের বই।

ব্যবসায়ের অন্তরালে নিয়মিত সাহিত্যচর্চায় নিজেকে আত্মনিয়োগ করার মাধ্যমে সে রচনা করেছে বেশ কয়েকটি কবিতা। তন্মধ্যে ‘জ্ঞানের আলো’, ‘মানুষ’, ‘বঙ্গবন্ধু স্মরণে’, ‘নড়াইলের জেলখানাটা’, ‘গুরু এস.এম. সুলতান লাল মিয়া স্মরণে’ উল্লেখযোগ্য। এসকল কবিতা পাঠকমহলেও পেয়েছে ভূয়সী প্রশংসা।

তাঁর রচিত কবিতা দৃষ্টি এড়ায়নি নড়াইলের বিখ্যাত স্বভাব কবি বিপিন সরকারেরও। খ্যাতনামা এ স্বভাব কবি তাঁর প্রিয় বায়ান্ন জন শিষ্যদের মধ্য থেকে তাঁকে মাথায় হাত দিয়ে আশির্বাদ করেন এবং তরিকুলের সাফল্য কামনা করেন।

বিপিন সরকারের আশির্বাদপুষ্ট তরিকুলের অনেক দিনের স্বপ্ন তার লেখা কবিতাসমূহকে একত্রিত করে একটি কবিতার বই প্রকাশ করবেন। কিন্তু তাঁর লেখা কবিতাসমূহ ছাপা হওয়ার পেছনে প্রধান অন্তরায় আর্থিক সমস্যা। ক্ষুদ্র ব্যবসায়ী তরিকুলের পক্ষে তাঁর লেখাসমূহকে বই আকারে ছাপাবার মতো অর্থ নেই। যার ফলে এখনো অবধি একটিও বই সে প্রকাশ করতে সমর্থ হয়নি।

আর্থিক সমস্যার কারণে একটি প্রতিভা নষ্ট হয়ে যাবে এটা কারোরই কাম্য নয়। আর্থিক সাহায্যই পারে তরিকুলের মতো প্রতিভাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তাই তরিকুল সরকারি-বেসরকারি সংস্থাসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যাতে তাঁর কবিতা পুস্তকাকারে ছাপা হতে পারে।

 

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে