নলডাঙ্গায় দিনে দুপুরে ২৮ হাজার টাকা ছিনতাই ঘটনায় থানায় মামলা

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ দিনে দুপুরে ২৮ হাজার টাকা ছিনতাই ঘটনায় নাটোরের নলডাঙ্গা থানায় রবিবার মামলা হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত শুত্রুবার দুপুর দেড় টায় উপজেলার দুলর্ভপুর গ্রামের জয়েন মোল্লার ছেলে মুনজু(৪২) তার গরু বিত্রিুর ২৮ টাকা নিয়ে বাড়ি ফেরা পথে মাধনগর বাজারে কশাই খানার কাছে পৌছলে ঐ এলাকার মৃত আইয়ুব মন্ডলের ছেলে যুবলীগের কুখ্যাত ক্যাডার রনি (৩৫) অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেলে তুলে বাড়িতে নিয়ে মারপিট করে সেই ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয় ।এঘটনা স্থানীয় আওয়ামীলীগের নেতাদের জানালে ঘটনার দিন বিকালে বসে ছিনতাই হওয়া টাকা ফেরত দিতে চায় । কিন্তু দুদিন পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত না পেয়ে অবশেষে রবিবার সকালে মনজু বাদি হয়ে রনির নামে মামলা দায়ের করে ।এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্কীকার করে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।