আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে। ছাত্রলীগ আমাদের সম্পদ। কিছু কিছু জায়গায় সম্পদ আপদে পরিণত হয়েছে। এরা দলের দুর্নাম করে। এদের সংখ্যা খুবই কম। আপদ দিয়ে আমাদের দেশের উন্নয়ন হবে না।

শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ ও তারুণ্য আমদের সম্পদ। প্রধানমন্ত্রী তরুণদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছেন। তাদের আমরা সম্পদে পরিণত করছি। এখান থেকেই ছাত্রলীগের নেতা ও নেতৃত্ব বেরিয়ে আসবে। তারুণ্যই একদিন বাংলাদেশকে অভিষ্ট লক্ষে পৌঁছে দেবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর মেধা, বীরত্ব, সাহস, আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করি। বঙ্গবন্ধুই আমকে রাজনীতিতে নিয়ে এসেছেন। আমি বঙ্গবন্ধুর জন্যই রাজনীতি করি। কোন দিন মাল কামানোর ধান্দা করিনি। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেছি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করে আপনাদের অকৃত্তিম ভালবাসা পাচ্ছি। এর চেয়ে পওয়ার আর কিছুই নেই।’

এ সময় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরার সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।