ঝিনাইদহ শহরের আরাপপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু !!

lash uddharস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের আরাপপুরে অজ্ঞাত (৬০) বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশটিকে আজ শুক্রবার সকাল ৯টার দিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপতালে পাঠিয়েছে। এলাকাবাসী জানান, শহরের আরাপপুর বাসষ্ট্যান্ডের কাচা বাজারের সামনের মনোয়ার হোসেনের নির্মানাধীন একটি মার্কেটের মধ্যে এক বৃদ্ধার লাশ পড়তে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে সকাল ৯ টার দিকে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৃদ্ধার হাতে শাখা,কানে ও নাকে সোনার গহনা আছে। তবে তার শরীরে আঘাতের কোন দাগ বা চিহ্ন নেই। তবে বৃদ্ধার কিভবে মৃত্যু হয়েছে তা পুলিশ সঠিকভাবে বলতে পারছেনা। উপ-পরিদর্শক ইকবাল হোসেন আরো জানান, অজ্ঞাত এই নারী হোটেলে পানি দিত এবং মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তির কাজ করতো। তবে এলাকাবাসি বলেছে আরাপপুর এলাকায় অজ্ঞাত এই নারীকে তারা কোন কাজ করতে দেখেননি। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলে পুলিশ জানায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার