ঢাকা দক্ষিণের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র নিলেন মির্জা আব্বাস

mirza abbas-swadeshnews24আসন্ন ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের নির্বাচনে মেয়র পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।শুক্রবার সকাল পৌনে ১১টায় গুলিস্তানস্থ ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে তার পক্ষে অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট মহিউদ্দিন, আব্দুস সালাম নামের তিন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং অফিসার নেয়াবুল আলম।মির্জা আব্বাসসহ বিএনপি থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুইজন। এর আগে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের সাবেক সদস্য সচিব আব্দুস সালাম মনোয়নপত্র সংগ্রক করেছেন।মির্জা আব্বাস নব্বইয়ের দশকে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তবে বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার