যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো দীর্ঘ আড়াই দশকেও তা বাস্তবে রূপ নেয়নি বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দুঃশাসনের কারণে ভোটাধিকারসহ প্রায় সব সাংবিধানিক ও মৌলিক অধিকার হারিয়েছে দেশবাসী।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাক্ষরিত ওই বাণীতে বেগম জিয়া আরো বলেন, সংকট নিরসনে সমঝোতার বদলে জবরদস্তির মাধ্যমে অপশাসনকে আরো দীর্ঘায়িত করার চেষ্টা চালাচ্ছে সরকার।তাই সার্বিক মুক্তির লক্ষ্যে আন্দোলন অব্যাহত রয়েছে। বাণীতে বীর শহীদদের অবদানের বিষয়টি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন বেগম খালেদা জিয়া।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী