আবারো বাংলাদেশী হত্যা করল বিএসএফ

BSF_10911চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

বিজিবি-৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মো. বজলুল হক জানান, রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের ৫/৬ জন বাংলাদেশি গরুর রাখাল ওয়াহেদপুর সীমান্ত পিলার ১৬/৪-এস এর নিকট দিয়ে ভারতে প্রবেশ করছিল।

এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ২০ বিএসএফ ব্যাটালিয়ানের চাঁদনিচক ক্যাম্পের টহল দল গরুর রাখালদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তরিকুল ইসলাম গুলিবিদ্ধ হন।

তার সঙ্গে থাকা অপর রাখালরা গুলিবিদ্ধ তরিকুলকে তার নিজ বাড়িতে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে তরিকুলের মৃত্যু হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ডিউটি অফিসার গেছেন।

৯ ব্যাটালিয়ানের অধিনায়ক ২০ বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ড্যান্টের কাছে এ ঘটনার কড়া প্রতিবাদ জানান।

এর প্রেক্ষিতে বিএসএফ ওই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।