রাজধানীতে বিশ্ববিদ্যালয় পড়‍ুয়া ২ ছাত্রকে আটকের পর অস্বীকারের অভিযোগ

mostafa_71153রাজধানীর মালিবাগ থেকে বাসায় ফেরার পথে সোমবার সকাল ১০টায় আইআইইউসি এর বিবিএ ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র হাসান মাহফুজ ও মানারাত ইউনিভার্সিটির ফার্মেসি ২য় বর্ষের ছাত্র আব্দুল হালিমকে পুলিশ আটকরে পর অস্বীকার করার অভিযোগ করেছে তাদের পরিবার।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন এবং আটকের পর অস্বীকার করায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে তারা অভিযোগ করে বলেন, বাসায় ফেরার পথে সকাল ১০টায় রাজধানীর মালিবাগ থেকে আইআইইউসি এর বিবিএ ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র হাসান মাহফুজ ও মানারাত ইউনিভার্সিটির ফার্মেসি ২য় বর্ষের ছাত্র আব্দুল হালিমকে অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ। আমরা খবর পেয়ে তাদের সন্ধান এবং আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য পুলিশের ধারস্থ হই। কিন্তু পুলিশ তাদের সন্তানদের ব্যাপারে কোন তথ্য দিচ্ছেনা এবং নিয়ম থাকার পরও আজ তাদেরকে আদালতে হাজির করেনি। দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও আজ আদালতে না তোলায় আমরা উদ্বিগ্ন।
তারা উদ্বেগ প্রকাশ করে বলেন- আমাদের জানা মতে, তারা কোন ধরনের রাজনীতি বা অপরাধের সাথে জড়িত নয়। এরপরও তারা যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন মেনেই বিচার হওয়ার কথা। আমরাও এটাই আশা করি। কিন্তু বেআইনিভাবেই পুলিশ তাদের অবস্থানের কথা জানাতে অস্বীকার করছে এবং আজ তাদের আদালতে হাজির করেনি। সম্প্রতি আটকের পর অস্বীকার করে রাতের আধারে বন্দুক যুদ্ধের নাম করে বহু মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে। ফলে আমরা তাদের জীবনহানির আশঙ্কা করছি। এ অবস্থায় আমরা সুবিচারের দাবিতে সরকার, গণমাধ্যম ও পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, আমার সন্তানদের উপর অন্যায়ভাবে কোন নির্যাতন করা হবে না। আমরা বিশ্বাস করি, সুবিচার হলে তারা নিরপরাধ প্রমাণিত হবে এবং মুক্ত হয়ে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।
বিবৃতি প্রদান কারী
গ্রেপ্তারকৃত মাহফুজ হাসানের পিতা মো. হাবিবুর রহমান, গ্রাম- নিচকুঞ্জুরা, থানা-ছাগলনাইয়্যা, জেলা-ফেনী,
আব্দুল হালিমের পিতা-শাহজালাল, গ্রাম-জগতপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।