পলাশবাড়ীতে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম আশঙ্কাজনক অবস্থায় শজিমেকে ভর্তি

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকে: গাইবান্ধার পলাশবাড়ীতে আতোয়ার রহমান (৩৮) নামে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর মোড়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম আতোয়ার রহমানকে চিকিৎসার জন্য গতকাল রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে   মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের আবুল হোসেনের পুত্র আওয়ামীলীগ নেতা আতোয়ার রহমান পার্শ্ববর্তী জগন্নাথপুর গ্রাম থেকে বিয়ের দাওয়াত খেয়ে কোমরপুর চৌমাথায় ফিরছিলেন। উক্ত  স্থানে মুখোশধারী   ৮/১০ জন সশস্ত্র যুবক আতর্কিত তার পথ রোধ করে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাথারী কোপে আতোয়ার মারাত্মাক জখম হয়। স্থানীয়রা মূমুর্ষ অবস্থঅয় তাকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে হোসেনপুর ইউপি’র শিশুদহ গ্রামের এক যুবককে গ্রেফতার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ চলছিল বলে থানা অফিসার ইনচার্জ (ওসি)   মজিবুর রহমান জানান।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার