খালেদা জিয়ার গুলশানের বাসার পুলিশ সদস্যদের প্রত্যাহার

khaleda-zia-bnp-presedent-bangladesh57-311x186বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার রাত ৮টার দিকে তাদের সবগুছিয়ে নেয়ার আদেশ দেয় প্রোটেকশন বিভাগ।
এই সাত সদস্যের প্রধান এএসআই জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমারা সব গুছিয়ে নিয়েছি। গাড়ি এসেছে আমরা চলে যাচ্ছি।
তিনি আরো জানান, বিগত চার বছর ধরে আমরা বেগম খালেদা জিয়ার বাসার নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিলাম।
তাদেরকে রাজারবাগ পুলিশ লাইনে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
রাজধানীর গুলশান এভিনিউয়ে ৭৯ নম্বর রোডের ১ নম্বর ডুপ্লেক্স বাড়ি। নামফলকে কালো কালিতে ইংরেজিতে লেখা রয়েছে ‘ফিরোজা’। এটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন। সেনানিবাসের বাসা ছেড়ে আসার পর এই ভাড়াবাড়িতেই ওঠেন সাবেক প্রধানমন্ত্রী।
তবে প্রায় দুই মাস ধরে বাসা ছেড়ে নিজের গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতেও তিনি বাসায় যাননি।
–

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার