পরিস্থিতি দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাবে : ড. কামাল

dr.kamalবর্তমান পরিস্থিতি দেশকে আরো অনিশ্চয়তা ও ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘এ পরিণতির জন্য সরকার ও ২০ দলীয় জোট উভয়ই দায়ী থাকবেন।’
শনিবার আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘অবরোধের নামে পেট্রলবোমা আক্রমণ, যানবাহনে- ট্রেনে অগ্নিসংযোগ, রেললাইন উপড়ে ফেলা, সহিংসতা, অপরদিকে সরকার যে গুম-ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যাকা- চালিয়ে যাচ্ছে তাতে দেশের চলমান সংকট আরো গভীরতর হচ্ছে।’
ড. কামাল আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সংলাপের মাধ্যমে চলমান সংকট দ্রুত সমাধানের পরামর্শ সরকার কোনভাবেই কানে তুলছে না। সরকার অন্যকোনভাবেও সহিংসতা বন্ধ কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথ খুঁজে পাচ্ছে না। ২০ দলও মানুষের জানমাল রক্ষা করে সঠিক আন্দোলনের পথে আসছে না। এমনতর পরিস্থিতিতে শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও শংকিত।’
এছাড়াও ড. কামাল হোসেন বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সত্ত্বেও বইমেলা চত্বরে অভিজিৎ হত্যাক- জনগণকে আতঙ্কিত করে তুলেছে।
ড. কামাল মনে করেন, হুমায়ূন আজাদ, সাগর-রুনি, রাজীব, নারায়ণগঞ্জের চন্দন সরকারসহ অতীত খুনের সঠিক বিচারের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নিলে হয়তো অভিজিৎ হত্যাকা- ঘটতো না।
সভায় আলোচনায় অংশ নেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
–

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার