এমভি জামাল-৩ এর তলায় ফাটল: ১৫০০ যাত্রী বিপাকে

ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি জামাল-৩ লঞ্চটির তলায় ফাটল ধরায় প্রায় দেড় হাজার যাত্রী বিপাকে পড়েছে।
দুর্ঘটনার কবলে পড়া ওই লঞ্চের যাত্রী ও ভোলা জেলার বাস মালিক সমিতির সদস্য মো. শাহীন শীর্ষ নিউজকে জানান, আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা ২৫ মিটিনের দিকে ঢাকা সদরঘাট থেকে লঞ্চটি ভোলা চরফ্যাশন উপজেলার লেতরা বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর কিছুক্ষণ পরই লঞ্চটির তলা ফেটে পানি উঠতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।
লঞ্চের স্টাফরা বিভিন্নভাবে পানি ওঠা বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলার কাঠপট্টি ঘাটে লঞ্চটি নোঙ্গর করে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।
রাত সাড়ে নয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রায় দেড় হাজার যাত্রী কাঠপট্টি ঘাটে অবস্থান করছিলেন।
যাত্রীরা অভিযোগ করেছেন- দীর্ঘ সময় ধরে ঘাটে দাঁড়িয়ে থাকলেও সরকারী বা বেসরকারী কোনো সংস্থা সহায়তার জন্য এগিয়ে আসেননি।
–

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই