নারায়ণগঞ্জে ট্রাকচাপায় অটো চালকসহ নিহত ৪

narayanganj_banglanews24_131525901শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান জানান, হতাহতরা সবাই অটোরিকশার আরোহী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- অটো চালক কুমিল্লার দাউদকান্দি থানার নয়াকান্দি গ্রামের মোজাম্মেল (৪০), একই এলাকা সেন্টু মিয়ার ছেলে ইমন (৩), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার মো. কাদির (৭০), একই এলাকার রবির মিয়ার স্ত্রী আকলিমা বেগম (২৫)।
আহতরা হলেন- খাদিজা (৬), সুনতি (৬০), সেন্টু (২৫) ও মোহাম্মদ (৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের মাহবুবুর বলেন, ঢাকাগামী ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এতে চালক মোজাম্মেলসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আকলিমার মৃত্যু হয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার