টিএসসি মোড়ে ছুরিকাঘাতে ২ আমেরিকা প্রবাসী আহত

Dhaka_sm_map_406970458রাজধানীর টিএসসি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাফিদা (২৪) ও অভিজিৎ (৩০) নামে দুই আমেরিকা প্রবাসী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে রাফিদা ও অভিজিৎ বই মেলা থেকে বের হয়ে টিএসসি’র মোড়ে যান। এসময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তারা ২জন গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাদেরকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহত রাফিদা সাংবাদিকদের বলেছেন, তারা দু’জন আমেরিকা প্রবাসী এবং স্বামী-স্ত্রী। কয়েকদিন আগে তারা দেশে এসেছেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার সহকারী পরির্দশক (এসআই) রবিউল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। –

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।