আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকে: গাইবান্ধায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি আব্দুস সাত্তার (৬০) নামে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুস সাত্তার জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের বাসিন্দা। কারাসূত্র জানায়, ২০১৩ সালের শেষের দিকে জমি সংক্রান্ত বিরোধের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন আব্দুস সাত্তার। বুধবার সকালে তিনি শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। কারাকর্তৃপক্ষ তাৎক্ষণিক তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিউর রহমান স্বদেশনিউজকে বিষয়টি নিশ্চিত করেন। গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবুল আজাদ মণ্ডল বলেন, বিকেলে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ