চাঁদপুরে মাদক ব্যবসায়ীর ১ বছরের জেল

গ্রেপ্তারএনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এক মাদক বিক্রেতাকে ১ বছরের সাজা দিয়েছেন। আজ দুপুরে তিনি এই আদালত পরিচালনা করেন। এর আগে গত রাতে মাদক বিক্রেতা আসাদুজ্জামান ওরফে মামুনকে হাজীগঞ্জ থানা পুলিশ ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক করে। মামুন হাজীগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল আউয়ালের ছেলে। ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা যায়, মামুনকে ১৯৯০ সালের মাদকদধ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ টেবিল ৭ এর ক ,৯ এর ক এবং ২২ এর ঘ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় মামুনকে সাজা দেয়া হয়েছে। পুলিশ জানায়, আসাদুজ্জামান মামুন দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজার ও তৎসংলগ্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। মাদক সংক্রান্ত মামলায় মামুন ইতিপূর্বে আটক হয়ে জামিনে রয়েছে। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক আইনে একাধিক রয়েছে। তার পরিবারের অন্য সদস্যদের মাদক বিক্রেতাকে সহযোগিতার কারনে আইনের আওতায় আনা হবে। আটককৃত মামুনকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হচ্ছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার