অশ্লীলতা বন্ধ করতে নতুন নীতিমালা গুগলের

google officeঅশ্লীলতা বন্ধে কঠোর পদক্ষেপ হিসেবে নতুন নীতিমালা তৈরি করেছে গুগল। এটি কার্যকর হলে অশ্লীল ছবি, যৌন উদ্দীপক ভিডিও, গ্রাফিক্সের মাধ্যমে প্রদর্শিত নগ্ন ছবি আর প্রকাশ্যে পোস্ট বা শেয়ার দেয়া যাবে না। গুগলের নিজস্ব ব্লগিং প্লাটফর্ম ব্লগারে (www.blogger.com) আগামী ২৩ মার্চ থেকে এই নীতিমালা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
গুগল জানিয়েছে, যেসব ব্লগে অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে বা থাকবে, সেই সব ব্লগ মুছে না ফেলে সেগুলো ‘ব্যক্তিগত’ হিসেবে চিহ্নিত করে দেয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কনটেন্ট শুধুমাত্র ব্লগের স্বত্ত্বাধিকারী ও অ্যাডমিন দেখতে পাবেন। এছাড়া ব্লগার অ্যাকাউন্টের মালিক যাদের সঙ্গে ব্লগটি শেয়ার করবেন, কেবল তারাই দেখতে পাবেন। সবাই না।
তবে ওই সব কনটেন্ট বা বিষয় যদি প্রয়োজনীয় হয় যেমন শিল্প, শিক্ষা, ডকুমেন্টারি বা বৈজ্ঞানিক বিষয় সংশ্লিষ্ট হয় তবে সেগুলো শেয়ারে অনুমতি দেবে গুগল।
এতোদিন পর্যন্ত পলিসি অনুযায়ী, ব্লগারের সেটিংয়ে ‘অ্যাডাল্ট’ অপশনে মার্ক করে রাখলে নগ্ন ছবি বা ভিডিও বা সেক্সুয়াল কিছুসহ সব ধরনের কনটেন্ট শেয়ার দিতে অনুমতি দিয়ে আসছিল গুগল। নতুন নীতিমালার আওতায় আগামী ২৩ মার্চ থেকে প্রকাশ্যে এসব কনটেন্ট শেয়ারের সুবিধা আর পাওয়া যাবে না।
এ বিষয়ে গুগল কর্তৃপক্ষের বক্তব্য, পর্নোগ্রাফি দেখিয়ে অর্থ উপার্জন রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। আর সে কারণেই নীতিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার