রেডিও স্বদেশ এর বিশেষ আয়োজনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি

বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি ও রেডিও স্বদেশ এর আরজে শিশির আজিম আকাশ
বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি ও রেডিও স্বদেশ এর আরজে শিশির আজিম আকাশ

বুধবার ২৫ ফেব্রুয়ারী ২০১৫ ইং
রেডিও স্বদেশ এর বিজয় নগর শাখায় উপস্থিত হন দেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি । এ সময় উপস্থাপনা করেন মামুনুর রশিদ রাজ ও শিশির আজিম আকাশ ।
সন্ধ্যা ৬ টার দিকে রেডিও স্বদেশ এর নিয়মিত প্রোগ্রাম Station 000 তে উপস্থিত হন বিজন চন্দ্র মিস্ত্রি । তিনি এই প্রোগ্রামে এসে তার অনেক না জানা কথা জানান আমাদের শ্রোতা বন্ধুদের , পাশাপাশি অনেক গান পরিবেশন করেন । তিনি বলেন , তিনি বরগুনায় হিন্দু পরিবারে ৮ জুন জন্ম গ্রহন করেন । ছোট বেলা থেকেই তিনি কীর্তন গেয়ে গেয়ে পার করেছেন । তার বাবা তার জন্য একটি হারমনিয়া কিনে দিয়েছিলেন , যাতে বাড়িতে অতিথি আসলে গান গেয়ে শোনাতে পারেন । তিনি ভীষণ সাধারণ পরিবারে বেড়ে উঠেন । ১৯৯৪ সালে মেট্রিক পরীক্ষার পরে তিনি গান শেখা শুরু করেন জতিম মজুমদারের কাছ থেকে । আর এর পরে গতিম্ম করমকার কাছ থেকে গান শিখেন । তারপরে চলে আসেন ঢাকায় তিনি । ভর্তি হন মিউজিক কলেজে ও ছায়ানটে । ২০০১ সাল থেকে শিক্ষকতা করেছেন ছায়ানটে । ব্যক্তিগত ভাবে তিনি নজরুল সঙ্গীত শিখেছেন সুমন চৌধুরী , খাইরুল আলম , খালিদ হোসেন , সোহরাব হোসেন প্রমুখ ব্যক্তি বর্গ ।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি  ও রেডিও স্বদেশ এর আরজে মামুনুর রশিদ রাজ
বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি ও রেডিও স্বদেশ এর আরজে মামুনুর রশিদ রাজ

তিনি বর্তমানে ক্লাসিক্যাল গান শিখছেন । এছাড়া তিনি অচিন পাখি সহ আরও কয়েকটি স্কুলে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করচ্ছেন । তিনি বুয়েট এর খণ্ড কালীন শিক্ষক হিসেবেও নিয়োজিত আছেন । বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত প্রোগ্রাম করেছেন , সেই সাথে বেসরকারি প্রায় সকল টিভিতে তিনি গান গেয়েছেন । এছাড়া দেশের বাইরে নেপাল , ইন্ডিয়ার দিল্লী , ত্রিপুরা , কলকাতা সহ বিভিন্ন জায়গায় গান গেয়েছেন ।
ইতি মধ্যে তিনি নজরুল একাডেমী থেকে প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে ও আর টিভি স্টার এ্যাওয়ার্ড থেকে বিশেষ ভাবে সম্মানিত হন ।
রেডিও স্বদেশ এর সরাসরি এই প্রোগ্রামে শ্রোতাদের জন্য তিনি এই গান গুলো গেয়ে শোনান : আমার সোনার ময়না পাখি , আমার যাবার সময় হয়েছে দাও বিদায় ,মা গো ধন্য হল জীবন আমার ইত্যাদি । রাত ৮ টার দিকে এই প্রোগ্রামটি শেষ হয় ।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার