অবরোধ-হরতালের মধ্যে চলমান একুশের বইমেলার দিন না বাড়ালেও বৃহস্পতিবার থেকে বেলা ৩টার পরিবর্তে ২টা এবং ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত খোলা থাকবে বই মেলার ফটক।
বুধবার রাতে বাংলা একাডেমির উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানান।
তিনি জানান, বৃহস্পতিবার থেকে বেলা ৩টার পরিবর্তে ২টা থেকেই দর্শনার্থীদের জন্য মেলার ফটক খুলবে। রাত সাড়ে ৮টার পরিবর্তে মেলা চলবে ৯টা পর্যন্ত।
শেষের দুই দিন (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকায় সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে বই মেলা।
তিনি আরো জানান, হরতাল-অবরোধকে কারণ দেখিয়ে এর আগে প্রকাশকরা মার্চ মাসেও কয়েক দিনের জন্য মেলা চালানোর অনুমোদন চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি।
একাডেমির পরিচালক মো. হাসান কবীর বলেন, স্টল মালিকরা অনুরোধ করলেও মেলার সময় বাড়ানো হবে না। নির্ধারিত দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা শেষ হবে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী