গিনেজ ওয়ার্ল্ড বুকের সবচেয়ে কমবয়সী পরিচালকের বিশ্বরেকর্ড

গিনেজ ওয়ার্ল্ড বুক

নেপালের ক্ষুদে পরিচালক সুগাত বিসতা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ছোট্ট ছেলেটিই বিশ্বের সবচেয়ে কমবয়সী পরিচালক। তার বয়সও তেমন বেশি নয়। সে মাত্র ৭ বছর ৩৪৫ দিনের সুগাত বিসতা পুরো একটি ছবিই নির্মাণ করে ফেলেছে। এই বয়সেই যেমন আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক তেমনি গড়েছে গিনেজ ওয়ার্ল্ড বুকের সবচেয়ে কমবয়সী পরিচালকের বিশ্বরেকর্ডটিও। শুধু ছবি নির্মাণ নয়, এর বাইরে স্টুডিওর সবখানেই বিভিন্ন কাজে তার দক্ষতার প্রমাণ পাওয়া যায়। এখন সবচেয়ে কম বয়সী পরিচালকের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডটি তার হাতেই মুঠোয়। এই সাত বছর বয়সী ছেলেটির পরিচালিত ছবিটির নাম ‘লাভ ইউ বাবা’। এ বয়সে মুভি নির্মাণের কাজে সে বেশ আনন্দ উপভোগ করে তাই তার এই পথচলা। মূলত ‘লাভ ইউ বাবা’ ছবিটি এক বাবা আর তার ১০ বছরের মেয়ের জীবনের নানা টানাপোড়েনের কাহিনী নিয়ে রচিত। নিজের পরিচালনায় এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে সে নিজেই। সুগাতের পরিচালিত ‘লাভ ইউ বাবা’ ২০১৪ সালের ১২ ডিসেম্বর নেপালে মুক্তি পায়। তারপর থেকেই সে আলোচনায় উঠে আসে। এর আগে ২০০৬ সালে ‘ফুটপাত’ নামের একটি মুভি পরিচালনা করে গিনেজের বুকে নাম লেখায় ভারতের ৯ বছর বয়সী ছোট্ট বালক কৃষ্ণা শ্রীকান্ত।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার