ভারতে সোয়াইন ফ্লুতে ৮৭৫ জনের মৃত্যু

ভারতে সোয়াইন ফ্লুতে ৮৭৫ জনের মৃত্যু
ভারতে সোয়াইন ফ্লুতে ৮৭৫ জনের মৃত্যু

ভারতের বিভিন্ন রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৭৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬৭৩ জন। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এ কথা জানিয়েছেন।

লোকসভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সোয়াইন ফ্লুতে উল্লিখিত সংখ্যক ব্যক্তি মারা যায়। ২০০৯-১০ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫০ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছিল দুই হাজারের বেশি।
সোয়াইন ফ্লু ঠেকাতে ভারতের গুজরাটের আহমেদাবাদে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। গুজরাটে সোয়াইন ফ্লুতে এ পর্যন্ত মারা গেছে ২৩১ জন।

সোয়াইন ফ্লুর ভাইরাস সাধারণত জনবহুল এলাকায় মানুষের মুখ ও নাক দিয়ে শরীরে প্রবেশ করে। আহমেদাবাদে ১৪৪ ধারা জারির ফলে আপাতত এই শহরে আর জনসভা বা ভিড়ের সুযোগ থাকছে না।

গতকাল পর্যন্ত এই ভাইরাসে পশ্চিমবঙ্গে মারা গেছে পাঁচজন। সোয়াইন ফ্লু রোধে পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শূকর হটানোর ডাক দিয়েছেন। রাজ্য সরকারের এই নির্দেশ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায়ও পৌঁছে গেছে। গত বছর রাজ্য সরকার শূকর হটানোর ডাক দিলে পৌরসভার কর্মীরা ২৫০টি শূকর ধরতে পেরেছিল। যদিও রাজ্য সরকারের শূকর ধরার লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার