মির্জা আব্বাস সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মির্জা-আব্বাস

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামিদের অনুপস্থিতিতে ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে আজ এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৫ মার্চ পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক।

মির্জা আব্বাস ছাড়া মামলার বাকি চার আসামি হলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার,  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান। তবে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভূমি মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক মো. আজহারুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, প্রতিমন্ত্রী থাকাকালে মির্জা আব্বাস ২০০৬ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন।

একই সঙ্গে ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সাত একর সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করেছেন আসামিরা। এমন অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার