সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

PM02

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনিয়ম-দুর্নীতি প্রশ্নে সরকার কাউকেই ছাড় দেয়নি, দেবেও না। তিনি বলেন, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের ভাগ্যোদয়ই সরকারের মূল লক্ষ্য।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের সর্বত্র ডিজিটাল প্রযুক্তির বিস্তার ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আমরা ২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ  থেকে ‘পিএসসি’ ডিগ্রি অর্জন সশস্ত্র বাহিনীর যেকোন অফিসারের জন্যই গৌরবের বিষয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও কল্যাণের জন্য যা যা করার দরকার সরকার তার জন্য সবই করবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে কোর্সে উর্ত্তীর্ণদের হাতে গ্র্যাজুয়েশন সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর বাংলাদেশ সেনাবিহিনীর ১২০ জন, নৌবাহিনীর ২৩ জন, বিমানবাহিনীর ১৯ জন ও ৫২ জন বিদেশি অফিসার ‘পিএসসি’ ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে ১২ নারী কর্মকর্তাও রয়েছেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার