আইনমন্ত্রীর বনানীর বাড়িতে অতর্কিত বোমা হামলা

anisul_swadeshnews24

আইনমন্ত্রী আনিসুল হকের বনানীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির ভিতরে থাকা একটি গাড়ির কাঁচ ভেঙ্গে যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান  জানান, শুক্রবার রাত সোয়া আটটার দিকে বনানী দুই নম্বর রোডে অাইনমন্ত্রীর বাড়ির সীমানার ভেতরে দুর্বৃত্তরা বাইরে থেকে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বাড়ির দেওয়ালের ভেতরে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। সেখানে থাকা একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। বোমা হামলার সময় মন্ত্রী বাসায় ছিলেন না বলেও জানান তিনি।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার পর হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একইদিন ফেনীর ধলিয়ায় বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার