গয়েশ্বরকে গ্রেপ্তার করায় বিএনপির নেতাকর্মীরা এখন ডিপফ্রিজে ঢুকে গেছে: কামরুল

kamrul-islam-awame-league-leader-115-311x186খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘গয়েশ্বরকে গ্রেপ্তার করায় বিএনপির নেতাকর্মীরা এখন ডিপফ্রিজে ঢুকে গেছে। আরেকটা ধরলে বাকিরা আরো গভীর কোনো ফ্রিজে ঢুকে যাবে।’

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।

কামরুল বলেন, ‘বিএনপি অযথা হরতাল ডেকেছে, যে হরতালে একটি কুকুরও পিকেটিংয়ে নামেনি। রাজনীতি বা আন্দোলন করার মতো শক্তি বিএনপির নেই। সাংবাদিকরাই তাদের বাঁচিয়ে রেখেছে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে আপনারা বিএনপির দিক থেকে একটু মুখ ফিরিয়ে নিন। তাহলে এদের আর কোনো খোঁজ থাকবে না। বিএনপি শুধু একটি কাগুজে সংগঠনে পরিণত হবে।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া গাড়িবহরে লাঠিশোটা নিয়ে হাজিরা দিতে গিয়েছিলেন। তারা পূর্ব পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছেন, যাতে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আর হাজিরা দিতে না হয়।’

এ সময় কামরুল বলেন, ‘আমি একজন আইনজীবী হিসেবে আগাম বলে দিচ্ছি, এই মামলার পরবর্তী তারিখে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে খালেদা হাজিরা দেবেন না বলে আদালতে আগাম দরখাস্ত করবেন।’

আয়োজক সংগঠনের সভাপতি ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা প্রমুখ।

BY- MD. SUHEL KHAN

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।