২য় শ্রেণির মর্যাদা দেয়া হবে ডিপ্লোমা চিকিৎসকদের : স্বাস্থ্যমন্ত্রী নাসিম

mohammad-nasim-awami-league-leader-115-311x186 (1)ডিপ্লোমাধারী চিকিৎসকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার যাবতীয় প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করা হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত শনিবার লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠের সমাববেশ এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, দ্বিতীয় শ্রেণির মর্যাদা আপনাদেরকে দেয়া হবে কিন্তু মানুষের সেবায় কাজ করতে হবে। এ দেশে যারা বেশি মর্যাদা পায় তারা কম কাজ করে।’

দেশে নির্বাচন না হলে মার্শাল ‘ল’ থাকতো মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছেন। যদি দেশে নির্বাচন না হতো তা হলে দেশে মার্শাল ল থাকত। মার্শাল ল থাকলে আপনারা সমাবেশ করতে পারতেন না।’

সংগঠনের সভাপতি ডাক্তার শামসুল হুদার সভাপতিত্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা হাবিবে মিল্লাত মুন্না, স্বাস্থ্যবিভাগের মহাপরিচালক দ্বীন মোহাম্মাদ নুরুল হক, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আব্দুল মালেক, সাবেক সভাপতি রশিদ ই মাহবুব প্রমুখ।

এর আগে দুপুর পৌনে ১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করে বলেন, যারা জনগণের সাথে বেইমানী করেছে তাদেরকে রাজপথে নামতে দেওয়া হবে না। তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচনে অংশগ্রহন করেনি। তাদেরকে রাজপথে নামতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষার্থে ৫ জানুয়ারি মাঠে থাকবে।

BY- MD. SUHEL KHAN

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার