বর্নাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে প্রকাশিত হলো বিশ্বের সর্ববৃহৎ দেশাত্ববোধক গানের এ্যালবাম ” আমাদের ৭১”

DSC_0797২৬ শে ডিসেম্বর রোজ  শুক্রবার ২০১৪ ইং দূরবীন এন্টারটেইনমেন্ট এর আয়োজনে ৭১ টি ব্যান্ড, ৭১ টি  দেশাত্ববোধক গান নিয়ে  ধানমন্ডি  রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে, বিশ্বের সর্ববৃহৎ দেশাত্ববোধক গান নিয়ে এ্যালবাম ” আমাদের ৭১” এর মোড়ক উন্মোচন করা হয়। এই এ্যালবামটি  গিনেস বিশ্ব রেকর্ড বুক এ যাবার জন্য যোগাযোগ করা হয়েছে ১২ সপ্তাহ ভিতর বাংলাদেশে থেকে নতুন আরো একটি বিশ্ব রেকর্ড গড়ার সম্ভবনা আছে। এই অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক। দূরবীন এন্টারটেইনমেন্ট এর কর্ণধার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শহীদ মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক কে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। দূরবীন ব্যান্ডের অন্যতম সদস্য আইয়ুব মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ ও ব্যান্ড শিল্পী, মিউজিসিয়ান এবং বিভিন্ন শিল্পীবৃন্দ্ উপস্থিত ছিলেন এর পরবর্তীতে ব্যান্ড -শো  অনুষ্ঠিত হয়। এখানে গান পরিবেশন করে  ” আমাদের ৭১” এ্যালবাম এ যে ব্যান্ড গুলোর গান প্রকাশিত হয় তাদের মধ্য থেকে ১২ টি ব্যান্ড গান পরিবেশন করে। দূরবীন, ফ্যেড, কনসটেনট , স্পাক , এপিটাপ, ব্যসাধ , শন্ধি, সোলজার , এইচ টো এইচ, ম্রিদাঙ্গ, ঘুরনিপাক। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ৭১ টিভি, রেডিও স্বাদেশ ডট নেট ও স্বাদেশ নিউজ ২৪ ডট কম।
রেডিও স্বদেশ ডট নেটর চেয়ারম্যান ও স্বদেশ নিউজ ২৪ ডট কমের সম্পাদক সাইমুর রহমান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। সার্বিক সহযোগিতা ও অফিসিয়াল ফটোগ্রাফীতে ছিলেন প্রিন্স। এছাড়াও উপস্থিত স্বদেশ সদস্যরা- নিশা, রাজ, রায়হান, আকাশ, সোহেল, বৃষ্টি, জামিল।
অনুষ্ঠান শেষে রেডিও স্বদেশ এর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক, দূরবীন এর কর্নধার শহীদ ও আইয়ুব এর সাক্ষাতকার সরাসরি সম্প্রচার করে। মন্ত্রী মহোদয় তার বক্তব্যে গর্ব ও আনন্দ প্রকাশ করে বলেন স্পন্সর ছাড়া ৭১টি ব্যান্ড নিয়ে এতো বড় উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতে এমন ভাল কাজ করার জন্য সবাইকে আহবান করেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।