সেনাবাহিনীর আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়ার সাথে এক বিলিয়ন ডলারের চুক্তির পাশাপাশি চীন এবং রাশিয়া থেকে অত্যাধুনিক সমরাস্ত্র আনার উদ্যোগ নিয়েছে সরকার।

চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমীর ৭১তম দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৪২তম বিএমএ এর স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশন উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা বাহিনীর নতুন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সেনাবাহিনীর আধুনিকায়নে রাশিয়ার সাথে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যে অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে। যা সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও মনোবলকে আরো উজ্জীবিত করবে।’ সে লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

শেখ হাসিনা বলেন, ‘চীন, সার্বিয়া প্রভৃতি দেশ হতে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জামাদি ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন ট্যাঙ্ক, এপিসি, রকেট লঞ্চারসহ বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি সেনাবাহিনীকে জনগণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। আপামর জনগণের সুখ দুখের অংশীদারও সেনা সদস্যরা।

প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, ‘দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ে বরাবরই বাংলাদেশ সেনাবাহিনী বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় ও সেবার হাত বাড়িয়ে দেয়।’

মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই সবচেয়ে বড় কর্তব্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।