বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার স্বপ্ন ইমরুলের

বা-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্টে নিজেকে প্রমাণ করেছেন দারুণ ভাবে। তবে, এ সিরিজে সাদা পোষাকের মতো রঙ্গিন পোষাকে অতোটা উজ্জ্বল না হলেও, আছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে। অন্য ক্রিকেটারের মতো ইমরুলও স্বপ্ন বুনছেন, আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার।

জিমে অনুশীলনে নিজের দুই হাতের ব্যবহার নিয়েই একটু বেশী ব্যস্ত মেহেরপুরের ছেলে ইমরুল কায়েস। কারণ, তার এই হাত দিয়েই শাসন করতে হবে প্রতিপক্ষের বোলারদের।

ঢাকা প্রিমিয়ার ডিভিশনে নিজের দল সুপার লিগে উঠতে না পারায়, কিছুটা অবসর। তাই এই সময়টাতে নিজেকে প্রস্তুত করছেন ক্রিকেটের বিশ্ব মঞ্চের জন্য। যেখানকার কন্ডিশন কিংবা উইকেট বাংলাদেশের তুলনায় সম্পূর্ণ বিপরীত।

বাংলাদেশের ব্যাটসম্যান ইমরুল কায়েস বলেন, ‘আমরা এখন ফিটনেস নিয়ে কাজ করছি। এজন্য ইনডোরে ব্যাটিং করছি এবং ফিটনেস ধরে রাখার জন্য জিমে সময় ব্যয় করছি। এছাড়া বাউন্সি উইকেটে খেলতে গেলে শর্ট বল ভালো খেলতে হবে এজন্য প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে সবসময় ওপেনার পজিশনে খেললেও, সম্প্রতি ওয়ানডেতে ইমরুল খেলছেন ওয়ান ডাউনে। তবে, এ নিয়ে কোন আক্ষেপ নেই ইমরুলের বরং দলের প্রয়োজনে যেকোন জায়গায় খেলতে প্রস্তুত ৫৩ ম্যাচে ১৩৯০ রান করা এই বা-হাতি।

এছাড়াও, ইমরুলের বিশ্বাস এবারের বিশ্বকাপে টাইগাররা ইতিবাচক ফলাফল করবে।

এর আগে, ২০০৮ ও ২০০৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা আছে ইমরুলের। আর ২০১০ সালে ওয়ানডেতে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের মাটিতে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার